রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানে ফের বিমান হামলা শুরু মার্কিন সেনাবাহিনীর
ডেস্ক নিউজ
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৩৩)
X

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা শুরু হয়েছে।  জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল  শনিবার  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১০টা (গ্রিনিচ মান সময় ২২০০) থেকে এই হামলা শুরু হয়েছে।   খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং গত রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়াই এই হামলার মূল উদ্দেশ্য।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস ও তাসনিম জানায়, হরমুজ প্রণালীর তীরে ইরানের দক্ষিনাঞ্চলের গুরুত্বপূর্ণ সিরিক বন্দরনগরীতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে শনিবার সেন্টকম জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও এক সেনা নিখোঁজ রয়েছেন। চলতি বছরের ৭ জুলাই থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম মার্কিন সেনা নিহত হল।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝