রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৪০)
X

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জেরে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে বলে জানিয়েছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

প্রতিবেদনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার কাঠামোর মধ্যে থাকা নিজেদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতে তেহরানও ওই সমঝোতার অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত করেছে।’

গারিবাবাদি আরো জানান, বর্তমানে ইরানের প্রধান অগ্রাধিকার হলো চলমান মার্কিন হামলার মুখে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।প্রসঙ্গত, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাতের মধ্যেই ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝