রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫ হাজার বিদেশি লোক কর্মরত : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩২)
X

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদকে জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বর্তমানে প্রায় পাঁচ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন। তিনি আরো জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ বর্তমানে রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন ও রূপপুর এনপিপি প্রশিক্ষণকেন্দ্রে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ নিয়েছেন।
 
আজ মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে জামালপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিকমানের একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে ফুল স্কেল সিম্যুলেটরসহ অন্য সব সহায়ক কারিগরি যন্ত্রপাতি নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি কার্যক্রম পরিচালনা করছে। ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মী রাশিয়া থেকে সরাসরি প্রশিক্ষণ নিয়েছেন। 

তিনি বলেন, প্রশিক্ষকরা বর্তমানে রূপপুর এনপিপির কমন প্ল্যান্টের জনবলের প্রশিক্ষণ দিচ্ছেন, যারা প্ল্যান্ট অপারেশন ও মেইনটেন্যান্সের কাজ করছেন। এভাবে ধীরে ধীরে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদের ওপর নির্ভরশীলতা কমে আসবে।
 
ফকির মাহবুব আনাম আরও বলেন, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন (টিএসও) হিসেবে কাজ করবে।

 আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝