রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব রেকর্ডের খাতায় ব্রাজিলিয়ান দম্পতি, ৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৩৪)
X

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫ বার চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্রাজিলের এক দম্পতি। দ্রুততম সময়ে সবচেয়ে বেশি সংখ্যক চুম্বনের ক্যাটাগরিতে এই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তারা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রেকর্ডধারী এই দম্পতির নাম রেনাতো বায়মা গাইয়া ও নাইআরা রোবার্তা রিবেইরো ডি মারিন্স। গত ১৭ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের সাও জোসে দোস কাম্পোস শহরে তারা এই অনন্য কীর্তি গড়েন। গিনেসের নিয়ম মেনে নির্ধারিত ৩০ সেকেন্ডে তারা একে অপরকে মোট ১৯৫ বার চুম্বন করেন।

গিনেস কর্তৃপক্ষ জানায়, এই রেকর্ড গড়ার বিষয়টি ছিল মূলত এই দম্পতির নিজেদের মধ্যকার একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ। নিজেদের দীর্ঘদিনের সম্পর্কের একটি স্মরণীয় ও ভিন্নধর্মী অর্জন হিসেবে তারা এই উদ্যোগ নেন। সফলভাবে চ্যালেঞ্জ শেষ করার পর সব নিয়ম ও ভিডিও যাচাই-বাছাই করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি তাদের এই স্বীকৃতি দেয়।

বিশ্ব রেকর্ডের এই খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। দ্রুতগতিতে চুম্বন বিনিময়ের ভিডিও এবং ছবিগুলো এখন বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল। অনেকেই এই দম্পতির এমন অদ্ভুত ও ভালোবাসাপূর্ণ রেকর্ডকে সাধুবাদ জানাচ্ছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝