রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসরাইলের জাতীয় নির্বাচন ২৭ অক্টোবর, প্রার্থী নেতানিয়াহু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩৮)
X

ইসরাইলের আগামী ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এটি দেশটির আইন অনুযায়ী নির্ধারিত সর্বশেষ সম্ভাব্য তারিখ। গাজায় যুদ্ধ শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর এই নির্বাচনকে অনেকেই গুরুত্বপূর্ণ জনমত যাচাই হিসেবে দেখছেন।

গতকাল রবিবার (১২ জুলাই) ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মেয়াদের শেষ অধিবেশন আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট সরকার পূর্ণ চার বছরের মেয়াদ শেষ করবে, যা গত ৫০ বছরে প্রথম।

নেসেট এক বিবৃতিতে জানায়, বর্তমান পার্লামেন্ট তার পূর্ণ মেয়াদ শেষ করবে এবং আইন অনুযায়ী আগামী ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সংসদ আগেভাগে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

এদিকে, ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনেই নিশ্চিত করেন, তিনি আসন্ন নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন। ইসরাইলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই হামলায় নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতার অভিযোগ ওঠে। 

সমালোচকদের দাবি, সেই ব্যর্থতার কারণেই গাজা থেকে সশস্ত্র যোদ্ধারা ইসরাইলের সীমান্ত প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে সক্ষম হয় এবং ২৫১ জনকে জিম্মি করে।

খবর: আল জাজিরা। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝