রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যাংককের বারে আগুনে নিহত ২৭, আহত ৬৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৩৬)
X

ব্যাংককের উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) অগ্নিকাণ্ডস্থল থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, ‘আমরা ২৭ জনের লাশ উদ্ধার করেছি।

কিছু আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রী অনুতিন জানান, বারে নিয়মিত পারফর্ম করা এক সংগীতশিল্পী বলেছেন, বিদ্যুৎ চলে যাওয়ার আগে তিনি মঞ্চের পাশে একটি সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখেছিলেন। এরপর একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দ্রুত পুরো জায়গাটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সময় বারের পেছনের দিকের টয়লেটগুলো থেকে অনেক ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিতদের শেয়ার করা অনলাইন ফুটেজে দেখা গেছে, থাই রাজধানীর উত্তরাঞ্চলে অবস্থিত ‘না লাদপ্রাও’ বারে দাউদাউ করে আগুন জ্বলছে এবং সদর দরজা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উড়তে দেখে আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। উদ্ধারকারীরা জানান, মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের পরের ছবিতে দেখা যায়, বারের ভেতরের চেয়ার-টেবিলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বারের ভেতরের পুরো এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝