রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায়
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ৩৫)
X

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অমান্য করে ইরানে হামলার জবাব দিয়েছে।  কুয়েতে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

এছাড়া, আহমেদ আল-জাবের বিমানঘাঁটির একটি কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।   

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে তাদের ‘চোখের বদলে চোখ’ অভিযানের তৃতীয় পর্বে নিজেদের বিমান বাহিনী এই হামলাগুলো চালিয়েছে।

তারা বলেছে, যেকোনো বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিহত করার ফল এবং জনসাধারণকে নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে।  সংস্থাটি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধেও সতর্ক করে আইআরজিসি জানায়, ইরান এই জলপথে বিদেশি সামরিক হস্তক্ষেপ মানবে না।   সূত্র: আনাদোলু

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝