সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
টানা বর্ষণে ইডেন কলেজের সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১২:৫১ পিএম  (ভিজিট : ৫১)
X

রাজধানীর পুরান ঢাকায় টানা বর্ষণের মধ্যে ইডেন মহিলা কলেজের সামনের সড়কে একটি বড় গাছ উপড়ে পড়েছে। এতে সড়কটির যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ সময় ধরে আটকা পড়েছেন যাত্রী ও চালকরা।  আজ রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে রাস্তা ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে অব্যাহত বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি হঠাৎ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। গাছটি সড়কজুড়ে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে দ্রুতই গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।

ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, অনেকেই অফিস ও বিভিন্ন জরুরি গন্তব্যে যেতে দেরি করছেন। টানা বৃষ্টির মধ্যে যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।  স্থানীয়রা জানান, গাছটি অপসারণ না করা পর্যন্ত স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হবে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাছটি সড়ক থেকে সরানো হয়নি এবং ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝