ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম সহ ১০ ডিসি যুগ্ম সচিব হলেন
নিজস্ব প্রতিবেদক :

জনগণের কল্যানে সরকারি প্রশাসনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে সফলতার পুরস্কার পেলেন একযোগে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম সহ ১০ জেলা প্রশাসক। তাদেরকে উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে বিএনপি সরকার। জেলা প্রশাসক (ডিসি) ১০ জন দেশের বিভিন্ন জেলায় দক্ষতার সাথে দায়িত্ব পালন যাচ্ছেন।
জেলা প্রশাসক থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত ১০ জন হলেন; ঢাকার ডিসি ফরিদা খানম, গাজীপুরের মো. নূরুল করিম ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান, টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার মোতাকাব্বীর আহমেদ এবং পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উল্লেখ্য, গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস, হাইকমিশন ও সরকারি দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে উন্নীত করা হয়। ফলে মোট পদোন্নতির সংখ্যা দাঁড়ায় ১৭৯ জনে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচ থেকে সর্বোচ্চ ৯৯ জন রয়েছেন। এছাড়া ২১ ও ২২তম ব্যাচের ৩৩ জন এবং ২৪তম ব্যাচের ৪৭ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে উন্নীত হয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদোন্নতির মাধ্যমে প্রশাসনের মধ্যম পর্যায়ের নেতৃত্বে নতুন গতি আসবে এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও প্রশাসনিক দায়িত্ব পালনে অভিজ্ঞ কর্মকর্তাদের অংশগ্রহণ আরও বাড়বে।
আজ. দৈ./কাশেম




















