সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দ্বিপক্ষীয় সম্পর্ক বিবেচনায় গঙ্গা চুক্তির সিদ্ধান্ত নেবে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৩৪)
X

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রত্যাশা করেছেন, গঙ্গা চুক্তির গুরুত্বটা ভারত বুঝতে পারছে, বুঝতে পারে। সেটার বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনোরকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে তিনি এ কথা বলেন।  ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সাথে আমাদের যেই দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সব আলোচনা তো ভিজিবল (দৃশ্যমান) না।


আলোচনা তো চলতে থাকে। তো যেই দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমি বিশ্বাস করি যে গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারছে, বুঝতে পারে।

এবং সেটার বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনোরকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে। এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই এগোচ্ছে।

গঙ্গা চুক্তির বেশি সময় নাই কিন্তু আমাদেরও যেই টিম প্রধানমন্ত্রী করে দিয়েছেন, সেই কমিটি তো কাজ করছে ভারতের সাথে। অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আমি তো বললামই যে আমি আশা করছি যে ভারত গঙ্গা চুক্তির গুরুত্বটা বুঝবে এবং সেইভাবেই উনারা এগিয়ে আসবেন। ঠিক আছে?

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝