রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সায়েদাবাদ বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মানিকনগরে সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৪:৩৭ পিএম  (ভিজিট : ৪০)
X

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং টার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযান তদারকি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সায়েদাবাদ টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল এবং শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রশাসক। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান,পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক  বলেছেন টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে ২ টি করে ৪ টি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা টার্মিনালের  নির্ধারিত স্থান ব্যবস্থাপনায় ফিরে আসবেন।

প্রশাসক আরও বলেন, সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা হবে এবং আন্তজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরানিগঞ্জে নেয়া হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করছি।

এছাড়াও দুপুরে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ৭নং ওয়ার্ডে মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মানিকনগর বিশ্বরোড হতে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত সড়কের  ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন  সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এম পি এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোঃ আবদুস সালাম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে সড়কটি সংস্কারের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের নাগরিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে।

 ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক  বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে নগরবাসীর জন্য সড়কটি উন্মুক্ত করা হবে।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। উন্নত সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল সহজ হবে, জনদুর্ভোগ কমবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝