রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউবির ১০ ও ১১ জুলাইয়ের পরীক্ষা স্থগিত
রোকুনুজ্জানান খান, গাজীপুর
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ২৬)
X

অনিবার্য কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রোগ্রামের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই)  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমন বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো, এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (২য় সেমিস্টার), বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই-ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার, এমপিএইচ (এমপিএইচ) পরীক্ষা ২৫২ টার্মের ১ম ও ৩য় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টার এবং বিবিএ (বিবিএ) পরীক্ষা-২৪১ টার্মের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে প্রকাশ করা হবে।

এছাড়াও এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আ. দৈ. /কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝