বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বিষয়ে চলছে বিশ্লেষণ
প্রধানমন্ত্রীর নির্দেশে আমিনবাজার ল্যান্ডফিল্ড প্রকল্প বাস্তবায়নে তোড়জোর শুরু হয়েছে
আবুল কাশেম:

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ‘আমিনবাজার ল্যান্ডফিল্ড প্রকল্পটি’ দ্রুত বাস্তবায়ন করে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে তোড়জোর শুরু হয়েছে।
ইতোমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান ডিএনসিসির কর্মকর্তাদের সাথে নিয়ে আমিনবাজার ল্যান্ডফিল্ড পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন “ আজকের দৈনিক পত্রিকাকে এই নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গতকাল বুধবার (১ জুলাই) পরিদর্শনকালে ডিএনসিসির বাস্তবায়নাধীন আমিনবাজার ল্যান্ডফিলে ‘ওয়েস্ট টু এনার্জি প্রকল্প’ কাজের অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক ও চাইনিজ ঠিকাদার কোম্পানির কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনি আরো জানান, এছাড়া সরেজমিন পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আমিনবাজার ল্যান্ডফিলে ‘ওয়েস্ট টু এনার্জি প্রকল্প’ পরিচালক ও প্রধান নগর পরিকল্পনাবিদ (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী এস,এম,শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্তাপনা বিভাগের সহকারী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফরিদুল ইসলাম সহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসংযোগ কর্মকর্তা আরো জানান, পরিদর্শন শেষে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা সাংবাদিকদের জানান এই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার সকল সহযোগিতা প্রদান করবে জানানো হয়।
আ. দৈ./কাশেম




















