বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইরানে খামেনির জানাজার সময় ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৯৩)
X

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ দর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।

এই সংস্থার প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, মেহরাবাদ বিমানবন্দর শুক্রবার সকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে না এবং ওইদিন ইমাম খোমেনি বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আগামী সোমবার জানাজার কারণে তেহরানের আকাশ সম্পূর্ণভাবে ফ্লাইটশূন্য থাকবে। শিরুডি বলেন, সোমবার তেহরানের দুটি প্রধান বিমানবন্দর থেকেই ‘কোনো ফ্লাইট’ পরিচালিত হবে না।

৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে আলী খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও আনুষ্ঠানিকতা হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝