রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষীদের জাতীয় সম্মাননা পেলেন ৪ বাংলাদেশি
ডেস্ক নিউজ
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৪৯ এএম   (ভিজিট : ৪৩)
X

বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় সম্মাননা দেওয়া হয়েছে।  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ওই জনকে দেশটির জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে।

গত ১০ জুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে United Nations Multidimensional Integrated Stabilization Mission in the Central African Republic (MINUSCA)-এ কর্মরত চার বাংলাদেশি শান্তিরক্ষী এ সম্মাননা লাভ করেন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- সেক্টর ইস্ট কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ জাতীয় প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি (বিএএনএসএফসি-১০)-এর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান, সেক্টর ইস্ট কমান্ডারের সামরিক সহকারী মেজর ইমরুল হাসান অয়ন এবং বিএএনএসএফসি-১০-এর দোভাষী ক্যাপ্টেন মো. শাকওয়াত হোসেন সরকার।

জানা গেছে, সপ্তম প্রজাতন্ত্রের নির্বাচন উপলক্ষে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং বাংলাদেশ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে বিশেষ অবদানের জন্য তাদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিশেষ করে, বিএএনএসএফসি-১০ নির্বাচনের সময় প্রত্যন্ত ও স্পর্শকাতর জাংবা এলাকায় Autorité Nationale des Élections (ANE)-এর কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করে এবং Central African Armed Forces (FACA)-কে সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া, ২০২৫-২০২৬ সালের জাতীয় নির্বাচন চলাকালে অসাধারণ পেশাদারত্ব ও দক্ষতার জন্য বিএএনএসএফসি-১০ এবং এর কন্টিনজেন্ট কমান্ডারকে এফএসিএর সেনাপ্রধান পৃথকভাবে প্রশংসাপত্র দেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই সম্মাননা আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারত্ব, দক্ষতা ও সুনামের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝