রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ, দুই দেশের নজর সীমান্তে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৪৭)
X

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট অনুপ্রবেশ ও জমি দখলের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। 

স্থানীয় আদিবাসীদের দাবি, ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে স্থায়ী সামরিক ঘাঁটি ও ক্যাম্প তৈরির পাশাপাশি তাদের চারণভূমি ও কৃষিজমিসহ বিস্তীর্ণ এলাকা নিজেদের দখলে নিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আনন্দবাজারের তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের ‘নাহ’ আদিবাসীদের সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি দিয়েছে। সংগঠনের সভাপতি কেরু চাদের জানান, তাদের পূর্বপুরুষদের জমি, যেখানে তারা যুগ যুগ ধরে শিকার ও চাষাবাদ করতেন, তা এখন চীনা সামরিক বাহিনীর দখলে চলে গেছে।

২০২০ সাল থেকে কৌশলগতভাবে পাকাপাকি অবস্থান নিয়ে চীনা বাহিনী গ্রামবাসীদের সেখানে যেতে বাধা দিচ্ছে। আপার সুবনসিরি জেলার অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় চীনের এই স্থায়ী পরিকাঠামো ও সড়ক নির্মাণের ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশ কিছু পবিত্র তীর্থস্থানও রয়েছে।

স্থানীয় নাচো এলাকার বিধায়ক নাকাপ নালো বিষয়টিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বের সঙ্গে যাচাই করার তাগিদ দিয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অনুপ্রবেশের এই দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা বাহিনীর অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের অভিযোগটি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। 

এর আগে লাদাখেও একই ধরনের বিতর্ক উঠলে ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, দেশের এক ইঞ্চি ভূখণ্ডও কেউ দখল করতে পারেনি। তবে খাতা-কলমের দাবি যাই হোক, ভিটেমাটি হারানোর এই আর্তনাদ সীমান্তের এক অশান্ত ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝