সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
লাশের মাংস চুরি ও খাওয়ার অভিযোগে অভিযুক্ত হাসপাতালকর্মী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৫৩)
X

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নরমাংস ভক্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক হাসপাতালকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত ব্যক্তি কর্মস্থল ও কবরস্থান থেকে মানুষের দেহাংশ চুরি করে নিজের বাসায় সংরক্ষণ করতেন এবং তা রান্না করে খেতেন বলে অভিযোগ উঠেছে।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুদাপেস্টে তার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে মানুষের হাড়, মাথার খুলি, স্যুটকেসে সংরক্ষিত দেহাংশ এবং একটি বয়ামে রাখা মানব হৃৎপিণ্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হাসপাতালে রোগী পরিবহন বিভাগে কর্মরত ওই ব্যক্তি তার কর্মস্থল ছাড়াও প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার বিভিন্ন কবরস্থান থেকে মৃতদেহের অংশ চুরি করতেন। উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর উৎস শনাক্ত এবং মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।

তদন্তের অংশ হিসেবে হাসপাতালের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্তের শারীরবিদ্যা ও প্যাথলজির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। এছাড়া পশুর দেহচ্ছেদ করে তা পর্যবেক্ষণের প্রতিও তার ঝোঁক ছিল বলে জানিয়েছেন তারা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝