সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে দুই যুবকের মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ৫৬)
X

হঠাৎ আহুনে রাজধানীর কাঁটাবনে ১৪ তলা এক আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাট দগ্ধ হয়ে দুজন মারা গেছেন।  নিহতরা হলেন- মো. জনি (২৪) ও মো. আবদুস সালাম (২০)। এদের মধ্যে আবদুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক। অপরজন জনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

গতকাল শুক্রবার (২৬ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসময় দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা নাজমুল সরোয়ার বলেন, আবদুস সালাম বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার মো. সেলিম সরকারের ছেলে। এছাড়া নিহত জনি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। কর্মসূত্রে তারা ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

আজ শনিবার (২৭ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন জানান, আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে জানতে পেরেছি তারা মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝