রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া, ঘোষণা কিমের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৪২)
X

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উম এবার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন। আরও বলেছেন, প্রতি বছর ২টি করে যুদ্ধজাহাজ তৈরি পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া এবং প্রতিটি জাহাজ হবে ৫ হাজার টনের। আগামী ৫ বছর পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) উত্তর কোরিয়ার বন্দর-শহর নাম্পোতে চো হিয়ন নামের একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে নিজেদের নৌবাহিনীতে কমিশন্ড (আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি) করে দেশটির নৌবাহিনী। কমিশন্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিম জং উন।

অনুষ্ঠানে প্রদান করা বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, “আজ আমরা ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ চো হিয়নকে কমিশন্ড করলাম, শিগগিরই ক্যাং কন নামের আরেকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে কমিশন করা হবে। সেটিও ৫ হাজার টনের এবং ‍সামরিক অপারেশনে ব্যবহারের উপযোগী।”

“এখন থেকে আমরা প্রতি বছর দু’টি করে যুদ্ধজাহাজ তৈরি করব। আগামী ৫ বছর এই প্রকল্প চলবে। এ প্রকল্পের আওতায় একটি আমরা ১০ হাজার টনের ক্রুজার যুদ্ধজাহাজও তৈরি করা হবে। এছাড়া দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও সরকারের আছে।”

এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, চো হিয়নকে কমিশন করার আগে টানা ১৪ মাস জাহাজটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে উত্তর কোরীয় নৌবাহিনী।

কেসিএনএর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, চো হিউন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজটিতে সবচেয়ে উত্তর কোরীয় নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো দিয়ে সজ্জিত করা হয়েছে। গত এপ্রিল মাসে এই জাহাজ থেকেই পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

ভবিষ্যতে দেশের নৌ প্রতিরক্ষা খাতকে আরও উন্নত ও সমৃদ্ধ করা হবে উল্লেখ করে তিনি বলেন, “দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বাড়ানো ব্যাতীত আর কোনো বিকল্প আমাদের হাতে নেই।”  

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝