বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ৩৯)
X

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

আজ মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, মালয়েশিয়া সফরকালে তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান যে আন্তরিকতা, সৌহার্দ্য এবং সম্মান পেয়েছেন, তাতে তারা গভীরভাবে মুগ্ধ ও কৃতজ্ঞ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর আতিথেয়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পোস্টে তারেক রহমান বলেন, মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে প্রদর্শিত বন্ধুত্ব, সৌহার্দ্য ও শুভেচ্ছা তাকে স্পর্শ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের বিষয়টি পুনর্ব্যক্ত হয়েছে।

তারেক রহমান বলেন, এই সম্পর্ক বহু দশকের পুরোনো। তার ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকাল থেকেই এ সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে।

ফেসবুক পোস্টে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাক্ষাতের সময় ও আন্তরিকতার জন্য তিনি মালয়েশিয়ার রাজার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে যে যোগাযোগ ও সম্পর্ক বিভিন্ন খাত এবং জীবনের নানা ক্ষেত্রে গড়ে উঠেছে, সে বিষয়েও তিনি গর্ব প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বহুমাত্রিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা করেন।

আ. দৈ/কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝