রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গ-সিকিমে টানা বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৭৯)
X

ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং ও পার্শ্ববর্তী রাজ্য সিকিমে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে। এরই মধ্যে পানি কালিম্পং জেলার তিস্তা বাজার সংলগ্ন এলাকায় ঢুকে পড়েছে। তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিচ্ছে তারা। প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও ঘোষনা দিয়েছে।

গতকাল ২১ জুন বিকেলে বৃষ্টি কমলেও রাতের দিকে ফের বৃষ্টি শুরু হয়। যার কারণে আজ সোমবার (২২ জুন) তিস্তা নদীতে পানি বেড়ে যায়। এই পরিস্থিতি চলতে থাকলে পানি লোকালয়েও চলে আসতে পারে।

এদিকে, রোববার গাজলডোবা ব্যারেজ থেকে ১১৯৫ কিউমেক ও কালিঝোরা ব্যারেজ থেকে ১১৫৪ কিউমেক পানি ছাড়া হয়েছিল। আজ সোমবার এখন পর্যন্ত তিস্তা ও গাজোলডোবা থেকে কোনো পানি ছাড়া হয়নি।

মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিম-এ বৃষ্টিপাত শুরু হওয়ার ফলে তিস্তা নদীর পানিস্তর বৃদ্ধি পায়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝