রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানি তেলে
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১৪০)
X

অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিসিডেন্ট ডোনাল ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আগের আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন । ওই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের সুযোগ দেওয়া হবে। খবর  এএফপি’র।

আজ সোমবার  (২২ জুন ) প্রকাশিত এক লাইসেন্সে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ইরানি উৎসের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব লেনদেন আগে নিষিদ্ধ ছিল, সেগুলোর সবই ২০২৬ সালের ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন ডেলাইট টাইম) পর্যন্ত অনুমোদিত থাকবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, চলমান আলোচনায় ইরানের দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কারণে ওয়াশিংটন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে ‘মুক্ত ও উন্মুক্ত নৌ-চলাচল’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতিও দিয়েছে তেহরান।

স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে অবাধ চলাচল নিশ্চিত করা এবং আইএইএ পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ইরানের অঙ্গীকারই নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার অন্যতম কারণ।

এর ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, বিক্রি এবং পরিবহনের ক্ষেত্রে আগে থেকে কার্যকর থাকা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ লেনদেনগুলো সাময়িকভাবে অনুমোদিত থাকবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝