রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের ঘোষণা, পরবর্তী প্রধানমন্ত্রী বার্নহ্যাম
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৫৫)
X

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন।  খবর বার্তা সংস্থা এএফপি।

১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবো।’স্টারমার বলেন, জুলাই মাসে লেবার পার্টির নতুন নেতা বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।

স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রবীণ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহ্যাম বৃহস্পতিবারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ নির্বাচনে জয়লাভের পর সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন। এই জয়ের ফলে তিনি সংসদে ফিরতে পারবেন এবং দলের নেতার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথও পরিষ্কার হয়েছে।

স্টারমার বলেন, এই প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী পদে থাকব এবং ক্ষমতার একটি সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করব।একাধিক কেলেঙ্কারি এবং উচ্চ-পর্যায়ের নেতাদের পদত্যাগের কারণে তার ও লেবার পার্টির ওপর চাপ বাড়লেও তিনি কয়েক মাস ধরে এই পদ আঁকড়ে ধরে ছিলেন।

স্টারমার তার পদত্যাগের ভাষণে বলেন, ‘আমি আমার উত্তরসূরিকেও পূর্ণ ও দ্ব্যর্থহীন সমর্থন দেব, এটা জেনে যে তারা এমন একটি ব্রিটেনের উত্তরাধিকারী হবে, যা দুই বছর আগে আমার পাওয়া ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায্য।’
 পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম:
আজ সোমবার প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নাম আলোচনায় এসেছে। লেবার পার্টির জন্য ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করার মতো কিছুটা সুযোগ এখন তৈরি হয়েছে।
স্টারমার ঘোষণা করেছেন যে, তার উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন উঠেছে যে, তাহলে কি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কেউ সরাসরি জয়ী হতে যাচ্ছেন?

লেবার পার্টির ক্রমবর্ধমান সংখ্যক এমপি অন্তত তেমনই মনে করছেন। আর এই দৌড়ে সবচেয়ে ফেভারিট বা এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। সব হিসাব-নিকাশ এখন অ্যান্ডি বার্নহ্যামের দিকেই ইঙ্গিত করছে যে, তিনিই খুব শিগগির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবো।’

স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রবীণ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহ্যাম গত বৃহস্পতিবারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ নির্বাচনে জয়লাভের পর আজ সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন। এই জয়ের ফলে তিনি সংসদে ফিরতে পারবেন এবং দলের নেতার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথও পরিষ্কার হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝