রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া সফর শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৯১)
X

সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়া ছেড়ে চীনের উদ্দেশে রওনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করেছেন।  এর আগে রবিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি রেগুলার ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং রাজার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, মালয়েশিয়ার এই সফল সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রতিনিধিদল সরাসরি চীনের উদ্দেশে রওনা হয়েছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝