রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবধান ! পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের কারাদণ্ড
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৫৭ এএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৬:০১ এএম  (ভিজিট : ৬০)
X

সাবধান ! আসন্ন পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।   মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে প্রণীত ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সংশোধিত আইনে পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধ পরিবর্তনকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।  অন্যদিকে, মন্ত্রিসভার বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত এই আইনের মাধ্যমে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ যুগোপযোগী করা হচ্ছে।

প্রস্তাবিত আইনে জুয়াখেলা, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি, বুকমেকার এবং ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের মতো বিষয়গুলোর সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।  এরসঙ্গে মন্ত্রিসভা ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে।

২০০১ সালে গেজেট প্রকাশিত হলেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হয়নি। নতুন আইনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, চিকিৎসাবিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও আইনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগসংবলিত একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রস্তাবিত সংশোধনীতে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাইবার স্পেসে সংঘটিত মাদকসংক্রান্ত অপরাধ দমনে নতুন বিধান, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে আন্তঃসংস্থা সমন্বয়ের ব্যবস্থা এবং মাদক শনাক্তে ডগ স্কোয়াড গঠনের বিধানও রাখা হয়েছে।  খসড়াগুলো লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝