রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরান, ফিলিস্তিন লেবাননসহ ইসরাইয়ের মধ্যে যুদ্ধ বন্ধ চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৪৭ এএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৫:৫২ এএম  (ভিজিট : ৩৫)
X

মধ্যপ্রাচ্যে ইরান, লেবানন,ফিলিস্তিন এবং ইসরায়েলসহ সব ফ্রন্টে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে, চলমান শান্তি আলোচনাকে সফল করতে মধ্যপ্রাচ্যের সব পক্ষকে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চলমান শান্তি আলোচনা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সে জন্য আমরা মধ্যপ্রাচ্যের সবাইকে তাদের প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে তেলের দাম কমে যাওয়ায় এবং শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী ভাব দেখে বাজারগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা লেবানন, হিজবুল্লাহ ও ইসরায়েলসহ সব ফ্রন্টে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রত্যাশা করছি।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক শান্তিচুক্তির সমালোচনা করায় ইসরায়েলি নেতাদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইসরায়েলি মন্ত্রীদের বাস্তবতার মুখোমুখি হওয়ার পরামর্শ দেন।

জেডি ভ্যান্স বলেন, ‘এই মুহূর্তে পুরো বিশ্বে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল। ইসরায়েলের যেসব কট্টর সমালোচক মনে করছেন তাদের সবচেয়ে বড় সমস্যা ট্রাম্প, তাদের আসলে ঘুম থেকে উঠে বাস্তব পরিস্থিতি বোঝা উচিত।’

ইসরায়েলের রক্ষণাত্মক অস্ত্রের সিংহভাগই মার্কিন অর্থায়নে আসে—এমন কথা মনে করিয়ে দিয়ে ভ্যান্স ইসরায়েলি মন্ত্রীদের সতর্ক করেন যে, পুরো বিশ্বে তাদের অবশিষ্ট একমাত্র শক্তিশালী মিত্রের ওপর যেন তারা আক্রমণাত্মক আচরণ না করে।

অন্যদিকে, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেনি চ্যাপম্যান দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। লেবাননে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি স্কুল পরিদর্শনের সময় তিনি বলেন, ‘ইসরায়েলের অবশ্যই দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়া উচিত। যুদ্ধ দীর্ঘায়িত হলে যেকোনো দেশের সাধারণ মানুষের জীবন চরমভাবে বিপর্যস্ত হয়।’

তিন মাস ধরে চলা যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার মানুষ যেন নিরাপদে ও দীর্ঘমেয়াদে নিজেদের ঘরে ফিরতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।  সূত্র: আল-জাজিরা

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝