রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় রীতিতে পরিবর্তন, মাথা নত করার প্রথা বাতিল: স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৪৫)
X

জাতীয় সংসদে প্রবেশ কিংবা কক্ষ ত্যাগের সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে সম্মান প্রদর্শনের প্রচলিত নিয়মটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, সংসদীয় কার্যক্রমে প্রবেশ, আসন গ্রহণ কিংবা কক্ষ ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের যে বিধান প্রচলিত ছিল, তা আর বাধ্যতামূলক নয়।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যারা যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন। স্পিকার জানান, পূর্ববর্তী সময়ে সংসদের কার্যপ্রণালি বিধিতে থাকা ‘ঝুঁকে সম্মান প্রদর্শন’ সম্পর্কিত শব্দ ও নির্দেশনা ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়। সেই সংশোধনের ধারাবাহিকতায় বর্তমানে এই প্রথাটি আর কার্যকর নেই।

তিনি আরো বলেন, অতীতে অষ্টম ও ত্রয়োদশ সংসদের সময় কার্যপ্রণালি বিধি পুনর্মূল্যায়ন ও সংশোধনের মাধ্যমে মাথা নত করার বাধ্যবাধকতা বিলুপ্ত করা হয়েছিল।

ফলে এটি এখন আর সংসদীয় নিয়মের অংশ নয়। স্পিকারের ব্যাখ্যায় বলা হয়, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর সংশোধিত কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারা অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি মাথা নত করার কোনো বাধ্যবাধকতা নেই। সংসদ সদস্যরা এখন নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি অনুসরণ করে সম্মান প্রদর্শন করতে পারবেন।

এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানান। সেদিন স্পিকার জানিয়েছিলেন সংসদের কার্যপ্রণালী বিধি পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
এরপর গতকাল বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টি সুরাহার জন্য অনুরোধ জানান। 
 
তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি জানিয়েছিলেন বিষয়টি পরীক্ষা করে জানানো হবে। সে প্রেক্ষিতে সিদ্ধান্ত জানাচ্ছেন।

আ.দৈ/আরএস

 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝