সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ৩ ওয়ারেন্ট আছে: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের হিংস্র ও দানবিয় কর্মকান্ডের শেষ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেমিনার কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আমিনুল ইসলাম। দণ্ডিতকে ফেরানোর চুক্তিতে কি বেনজীরকে দেশে আনা সম্ভব?
চিফ প্রসিকিউটর বলেন, বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাকে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
আ. দৈ./কাশেম




















