রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করবে: সিপিডি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ২:৩০ পিএম  (ভিজিট : ৩৩)
X

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ত্বাধীন  সরকারের প্রথম প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে।  এরফলে সৎ করদাতাদের সঙ্গে বৈষ্যম্যমূলক  তৈরি হবে এবং এটা কর ন্যয্যতা বিনষ্ট করবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

আজ শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ সিপিডির গবেষক ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  কালো টাকা প্রসঙ্গে ড. ফাহমিদা খাতুন বলেন, ভিন্ন উপায়ে বাজেটে এখনো কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। জমি বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ পাবে। অনেকে সেখানেও বিনিয়োগ করতে পারে।

তিনি বলেন, এ ধরনের সুযোগ রাখলে যারা কর ফাঁকি দেন তাদের সঙ্গে রেগুলার কর পরিশোধ করা সৎ করদাতাদের একটা বৈষম্য সৃষ্টি হয়। নৈতিকভাবে কিন্তু সেটা ভালো নয়, সেটা মোরাল হ্যাজার্ড তৈরি করতে পারে, এটিই আমাদের অবস্থান।  কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সৎ করদাতা ও ব্যবসায়ীরা উৎসাহ হারাতে পারেন বলেও উল্লেখ করেন ড. ফাহমিদা।

কালো টাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এটি অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়। তার কারণ, যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে, তার থেকে সরকারের আয় খুবই কম এসেছে। বরং অন্যদের জন্য এটি একটি মোরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে।

তিনি বলেন, সেজন্য আমরা বলেছি- এটি অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়, নৈতিকভাবেও কাম্য নয়। কারণ, যারা সঠিকভাবে কর দিচ্ছেন তাদের এটি নিরুৎসাহিত করতে পারে। আবার এটি রাজনৈতিকভাবেও ইতিবাচক নয়। কারণ, সাধারণ মানুষ মনে করেন যারা নাকি দুর্নীতি করেছে, যারা নাকি অনেক সময় ট্যাক্স ঠিকমতো দেননি, তাদের একটি সুবিধা দেওয়া হলো।  ‘এটি অর্থনৈতিক, নৈতিক ও রাজনৈতিক তিনভাবেই আমরা এটিকে সমর্থন করি না’—যোগ করেন অধ্যাপক মোস্তাফিজুর।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝