রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানের ওপর অবৈধ হামলা স্থগিত,তেলের দাম কমছে বিশ্ববাজারে
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:১৬ এএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৯:২৫ এএম  (ভিজিট : ৪৪)
X

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে  পরিকল্পিত ভাবে  সামরিক হামলা স্থগিত করার ঘোষণা যুক্তরাষ্ট্র। এরফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।  আজ শুক্রবারও (১২ জুন) তেলের দামে পতনের ধারা অব্যাহত রয়েছে।  ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলার প্রতি ব্যারেল।  তেলের এই মূল্যপতনের ফলে সপ্তাহজুড়েও দুই ধরনের বেঞ্চমার্ক তেলের দাম কমেছে।  সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ কমেছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।   সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝