দুদিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ এলাকার একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে আব্দুল্লাহ যোবায়ের হুসাইন নামের ১৩ বছরের এক শিক্ষার্থী। গত মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে বের হয়ে আর মাদ্রাসা বা বাসায় ফেরেনি। এ বিষয়ে তার মা ফিরোজা খানম সবুজবাগ থানায় জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, আব্দুল্লাহ যোবায়ের হুসাইন তার সৎ ছেলে। সে আহাম্মেদবাগ এলাকার বাসাবো মারকাজুল ওয়াজ কুরআন সুন্নাহ মাদ্রাসায় আবাসিক হিফজ অধ্যায়নরত। মঙ্গলবার (৯জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় যোবায়ের। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। ছেলের মসন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ বিষয়ে সবুজবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদ্রাসা ছাত্র নিখোঁজের একটি জিডি হয়েছে। তারা মাদ্রসা ও আশপাশ এলাকার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করছেন। পাশাপাশি তথ্য প্রযুক্তির সহায়তায় ছেলেটির সন্ধানে কাজ করছেন।
আ.দৈ/আরএস




















