রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ তিনজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৪৮)
X

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রাজু আহমেদ শিপলু (৩৭), ইরফান অমি (৩৮) ও আলমগীর (৫০)। সোমবার (৮জুন) সূত্রাপুর ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি টেলিভিশন, একটি স্মার্টফোন এবং নগদ ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, সূত্রাপুর থানাধীন উল্টিনগঞ্জ লেনের একটি বাসার জনৈক ভাড়াটিয়া গত ৩১ মে বাসায় তালা দিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান। গত বুধবার (৩ জুন) সকালে ঐ ব্যক্তির বাবা তার বাসায় গিয়ে দেখেন দরজার তালা ভাঙা এবং বাইরে থেকে ছিটকিনি দেওয়া। খবর শুনে ভাড়াটিয়া দ্রুত বাসায় এসে দেখেন ঘরের ভেতরে সব জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে এবং তার বাসা থেকে স্বর্ণালঙ্কার, একটি টেলিভিশন, নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয়। 

এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূত্রাপুর থানা পুলিশ ঘটনায় জড়িতদের সনাক্ত করে এবং সোমবার (৮ জুন) সূত্রাপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট প্রাপ্ত তথ্য মোতাবেক শিপলুর যাত্রাবাড়ীর বাসা থেকে উল্লিখিত চোরাই মালামাল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝