বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৪৪ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৭৩)
X

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৪৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। 

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩০ টি বাস ট্রাক ১ টি, ৬ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, ৭ টি ট্রাক ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪ টি বাস, ২ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১৩৩ টি মোটরসাইকেলসহ মোট ২৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২ টি বাস, ২২ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ২১৬ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮ টি বাস, ৪টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ৭ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি, ১৭৫ টি মোটরসাইকেলসহ মোট ২৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩ টি বাস, ৩ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৪ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ১০০ টি মোটরসাইকেলসহ মোট ২৪১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৩ টি গাড়ি ডাম্পিং ও ২১২ টি গাড়ি রেকার করা হয়েছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝