রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে মোদির বিজেপি প্রভাবশালী নেতা আন্নামালাইয় সরে যাচ্ছে
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ২৫)
X

ভারতের রাজনীতে নানা ঘটনা শুরু হয়েছে।  মোদি সরকারের ওপর অনেক প্রভাশালী নেতরাও অসন্তােষ হচ্ছে ।  এমনকি একটি ঘটনা সামনে এসেছে  তামিলনাড়ু রাজনীতিতে বিজেপির সবচেয়ে পরিচিত মুখ কে আন্নামালাই অবশেষে দল ছেড়ে দিয়েছেন। গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করেছেন।  আজ শুক্রবার (৫ জুন) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।   সূত্র: এনডিটিভি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে দেওয়া পদত্যাগ গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের সঙ্গে উন্মুক্ত আলোচনার ঠিক আগেই এই ঘোষণা আসে।

সাবেক আইপিএস কর্মকর্তা আন্নামালাই গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে নীতিন নবীনের সঙ্গে দেখা করেন। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তিনি দল ছাড়ার ইচ্ছা জানান। পরে অমিত শাহ ও বি এল সন্তোষের সঙ্গেও তার বৈঠক হয়। দল তাকে কিছুটা সময় নিতে বললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

পদত্যাগের পর তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নয়নর নাগেন্দ্রন বলেছেন, আন্নামালাইয়ের চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বিজেপি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি। তবে অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি পিভিএন মাধব আশা প্রকাশ করেছেন যে আন্নামালাই ভবিষ্যতে আবার দলে ফিরতে পারেন।

পদত্যাগপত্রে আন্নামালাই লিখেছেন, তামিলনাড়ুর ভাষা ও সংস্কৃতি নিয়ে জাতীয় দলগুলোর দৃষ্টিভঙ্গির সঙ্গে তার মতের মিল নেই। গত ১৮ মাস ধরে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই অসন্তোষ জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছেন যে তামিলনাড়ুর ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মেলে না। তাই আর দলকে বিব্রত না করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একইসঙ্গে তিনি নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন। তার নতুন দল আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে বলেও জানিয়েছেন।

২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন আন্নামালাই। মাত্র এক বছরের মাথায় ৩৭ বছর বয়সে তিনি তামিলনাড়ু বিজেপির সভাপতি হয়ে যান। তার নেতৃত্বে রাজ্যে দলের ভোট ও দৃশ্যমানতা বাড়লেও বড় নির্বাচনী সাফল্য পাননি।

সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইএডিএমকের সঙ্গে জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ তীব্র হয়। আন্নামালাই চেয়েছিলেন বিজেপি একাই লড়ুক, কিন্তু শীর্ষ নেতৃত্ব জোটের পক্ষে ছিল। এআইএডিএমকে প্রধান ইদাপ্পাদি পালানিস্বামী জোটের শর্ত হিসেবে আন্নামালাইকে সভাপতির পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।  আন্নামালাইয়ের এই পদত্যাগ তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আ. দৈ/./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝