রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দর এলাকাকে নিরব ও দূষণ মুক্ত ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৭:৩১ পিএম  (ভিজিট : ৪৪)
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নিরব এলাকা ঘোষণা করােছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।  আজ শুক্রবার (৫ জুন) থেকে এই এলাকা নিরব এলাকায় কোন শব্দ দূষণ থাকবে না।  তিনি বলেন, এই এলাকায় শব্দ দূষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকারি নীতিমালা অনুযায়ী নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ গণমাধ্যমকে এই নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন। তিনি আরো জানান, আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে আয়োজিত শব্দ সচেতনতামূলক  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এ কথা জানান ।

প্রশাসক জানান , গুলশান ,বনানী, নিকেতন ও বারিধারা নিরব এলাকা হিসেবে ঘোষিত এবং এসব এলাকার সোসাইটির সহযোগিতায় নগরবাসীর জন্য  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শব্দ দূষণ ও বায়ু দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে পারবে ।  তিনি বলেন , আমরা যদি আন্তরিকভাবে সচেষ্ট হই এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন ,  তাদের সহযোগিতায় কিছুটা হলেও শব্দ দূষণ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ সম্ভব।  তিনি আরো বলেন ,আমরা বলছি না একদিনেই  এটা শতভাগ শেষ করা সম্ভব, তবে নগরবাসীর সহযোগিতায় আমরা কাজের মাধ্যমে এটা বাস্তবায়নের  প্রমাণ করব |  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  প্রশাসক জানান , ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ এর তত্ত্বাবধানে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি সফলভাবে কার্যক্রম চালাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে। 

সমাবেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমান  বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । তিনি জানান ,শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির জন্য ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে  সচেতনতামূলক বার্তা সম্বলিত সাইনবোর্ড টাঙ্গানো, পত্রিকা বিজ্ঞাপন প্রকাশ, বিভিন্ন টিভি চ্যানেলে পিভিসি প্রচার এবং  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পিং পরিচালনা করা হচ্ছে ।

ঢাকা মেট্রোপলটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিসুর রহমান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ এ ট্রাফিক পুলিশকে ক্ষমতা প্রদানের পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাপকভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং এর সুফল নগরবাসী  ধীরে ধীরে পাবেন। তিনি শব্দ দূষণের নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান।
সমাবেশে গুলশান সোসাইটি, নিকেতন সোসাইটি, বনানী সোসাইটি ,বারিধারা সোসাইটির প্রতিনিধিবৃন্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, গ্রীন সেভার্সের  কর্তৃপক্ষ,  সাংবাদিকবৃন্দ, ঢাকা মেট্রোপলিটনের পুলিশের সদস্যগন ও বিআরটি এর কর্মকর্তাবৃন্দসহ সচেতন নাগরিক সমাজের গণ্যমান্য ব্যক্তি ছিলেন । 
আ. দৈ/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝