রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজার আবেদন থাকবে: আইনমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:৩৩ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৭:৩৬ পিএম  (ভিজিট : ৩৪)
X

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের মামলায় আসামির বিরুদ্ধে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে । আজ রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যে তথ্য-প্রমাণ রয়েছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটাই আমাদের প্রত্যাশা।’  সংবিধান সংশোধন কমিটি সর্ম্পকে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলের পক্ষ থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। এ বিষয়ে তারা পরে সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের অবহিত করেছেন। বর্তমানে আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কোনো অবস্থাতেই মাদককে ছাড় দেওয়া হবে না।

সরকারের পরিকল্পনা জানিয়ে মন্ত্রী বলেন, সরকার সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেবে। এটা আমাদের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে।   অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝