বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ঈদ ছুটি শেষে কাল সোমবার অফিস-আদালত ও ব্যাংক খুলছে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ৪০)
X


টানা ৭ দিনের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শেষে আগামিকাল সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ফলে সব জায়গায় আবারও ফিরতে শুরু করবে নিয়মিত কাজের ব্যস্ততা।

চলতি বছর ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের অবকাশ পেয়েছেন। এই দীর্ঘ বিরতি শেষে আগামীকাল থেকে লাখো কর্মকর্তা-কর্মচারী আবারও কর্মস্থলে ফিরছেন।

ঈদের ছুটির মধ্যেও জরুরি প্রয়োজনে কিছু ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছিল। তবে সোমবার থেকে দেশের সব ব্যাংকে সাধারণ নিয়মে পূর্ণাঙ্গ লেনদেন শুরু হবে। একইসঙ্গে দেশের প্রধান দুই পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও নিয়মিত লেনদেন শুরু হতে যাচ্ছে।

প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস ও ব্যাংকপাড়ায় কাজের চাপ কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিন সাধারণত সহকর্মীদের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই সময় কাটে। তবে সংশ্লিষ্টদের মতে, ছুটির কারণে জমে থাকা দাপ্তরিক ও বাণিজ্যিক কাজগুলো দ্রুত শেষ করতে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যস্ততা বেশ জমে উঠবে।

ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

ব্যাংকপাড়ায়ও প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটির পর জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে রাজধানীসহ সারাদেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা ।

 আজ দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝