সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কোরবানির পশু জবাই করতে গিয়ে ঢাকায় আহত ৮০
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ২৯)
X

রাজধানীতে ঈদুল আজহার দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা। আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন ফারুক মোল্লা (৫০), মো. আনিছ (৩০), শাহের আলী (৫০), জাহিদ (৪২), মো. হারুন (৪০), মো. তৌহিদ (২৫), রাহাত (২৩), মো. করিম সিকদার (৪২), বেলাল হোসেন ( ৪০), জুয়েল (৩৮), আবুল কালাম (৪৭), হাফিজুর রহমান (২০), আরজু হোসেন (১৯), তৌহিদ ইসলাম (২০), ইব্রাহিম (২৫), ইছহাক (২৮), আইউব আলী (৫৫), তারিকুল হাওলাদার (২৮), মো. মামুন (২৬), সিহাব (২১), এনায়েত শেখ (৭০), আব্দুল কদ্দুছ (৫৪), নূর মোহাম্মদ (২৩), রাসেল (২১), নাসির হোসেন (২৮), বেল্লাল হাওলাদার (৫০)।

এ ছাড়াও রয়েছেন নয়ন (১৮), ইউসুফ ব্যাপারী (৫০), নবী হোসেন (৫০), আবদুর রহমান জুয়েল (৪০), শাহিন (২৪), সাদ্দাম (৩০), শামীম (৬২), বিজয় (২৫), শুভ (২৬), দুলাল (৪২), তৌকির (২৩), আকাশ (২২), আনোয়ার (৫২), রকিব (২৪), আইনুল (১৭), মো. জাহিদ (২৫), মুজাহিদ (২১), জাহাঙ্গীর আলম (৩৫), মোজাম্মেল আশরাফ (৩৮), ফরহাদ শেখ (২১), কালাম (৩৪), আলী মিয়া (৬০), মো. রাসেল (৩৩), বাশার (৫৫), আব্দুস সামাদ (৬০), মিজানুর রহমান (৬০), রাব্বি (২২), সেলিম (৪৩), মো. সাকিল (২৮), ইয়াসিন (৪১), জাহেদ ব্যাপারী (৬০),মির্জা আবদুর রশিদ (৪৮) ও মোতালেব (৫৪) প্রমুখ।

তারা সবাই পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশালসহ সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমণ্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরও জানান, গরুর লাথি ও শিংয়ের গুঁতা খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগাসহ নানাভাবে আহত হয়েছেন তারজানা গেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝