রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক, আ' লীগ নেতা মমতাজ উদ্দিন কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২৯৮)
X

 সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনকে একটি হত্যা মামলায়  কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন 
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।এর আগে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে হাজির করার পর  কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এর আগে উত্তরা পশ্চিম থানায় করা বাস চালক আলমগীর হোসেন হত্যা মামলায় মমতাজ উদ্দিন মেহেদীকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি। এই শুনানি পরবর্তী সময়ে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।

রাজধানীর উত্তরায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলায় দাবি করা হয়েছে, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। মিছিলে অংশ নেন আলমগীর হোসেন। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের ২০০ থেকে ৩০০ জন ওই মিছিলে গুলি চালান। আলমগীর মিছিলে গুলিবিদ্ধ হন। আহত আলমগীরকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ মামলায় মমতাজ উদ্দিনের নাম রয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝