রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা জোরদার, নিরাপদে বাড়ি ফেরার আশ্বাস
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৪৩)
X

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে ফিরতে পারেন, সে জন্যও ব্যবস্থা রয়েছে।’

আজ মঙ্গলবার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে বাসায় ফিরতে পারেন, সে জন্যও ব্যবস্থা রয়েছে। যেকোনো সহায়তা দিতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।’

ক্রেতা-বিক্রেতাদের সহায়তার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ জননিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। যেকোনো অনিয়ম কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝