সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হজ পালনে সৌদি আরবে রেকর্ডসংখ্যক মুসল্লির আগমন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৭০)
X

এক সৌদি কর্মকর্তার মতে, এ বছর হজ পালনের জন্য ১৫ লাখেরও বেশি বিদেশি তীর্থযাত্রী সৌদি আরবে এসেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনা চললেও এই সংখ্যা গত বছরের বিদেশি হজযাত্রীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে ইরান সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে বিমান চলাচল ব্যাহত হয় এবং ভ্রমণ ব্যয়ও বেড়ে যায়।

তবে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের বড় বিমান সংস্থাগুলো কয়েক সপ্তাহ আকাশপথ বন্ধ ও ফ্লাইট বাতিলের পর আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কাজ করছে।

তবে এসব সমস্যার মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা হজ পালনের জন্য সৌদি আরবে আসছেন।
সৌদি আরবের হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ আল-মুরব্বা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, বিদেশ থেকে আগত হজযাত্রীর সংখ্যা ইতোমধ্যে ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে। 

যুক্তরাষ্ট্রের নাগরিক ফাদেল বলেন, যুদ্ধ চললেও তিনি সিদ্ধান্ত বদলাননি এবং হজে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গায় আছি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরিস্থিতি আবার খারাপ হলে হজযাত্রীদের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে এবং কিছু মানুষ আটকে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। তবুও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। অনেকের কাছে এটি জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত, তাই তারা ভয় উপেক্ষা করে অংশ নিচ্ছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝