সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যেককে ৫ হাজার টাকার চেক প্রদান
ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:৫০ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৭:৪১ পিএম  (ভিজিট : ৯১)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া ঈদ উপহারের চেক প্রদান করা হয়েছে। 

আজ রোববার (২৪ মে) গুলশান-২ নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই ঈদ উপহারের চেক তুলে দেন। প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান আজকের অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেন, “ প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের কথা ভাবেন এবং তাদের কষ্ট ও শ্রমকে মূল্যায়ন করেন বলেই ধারাবাহিকভাবে ঈদ উপহার প্রদান করছেন।”

প্রশাসক বলেন, “ঈদুল আজহায় কোরবানির কারণে পুরো নগরে অতিরিক্ত বর্জ্যের সৃষ্টি হয়। এই সময় নগরকে পরিচ্ছন্ন রাখতে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন।”

প্রশাসক আরও বলেন, “আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করেন। অনেক সময় সকালে নাস্তাও করতে পারেন না। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে বড় ভূমিকা আপনাদের। আপনারা যদি কাজ না করেন তাহলে নগর সুন্দর থাকবে না, দুর্গন্ধমুক্ত থাকবে না।”

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, “আপনারা আমাদের প্রাণ, আপনারা আমাদের শক্তি। আপনারাও সিটি কর্পোরেশনের অংশীদার। এই নগর আপনাদেরও। নগরকে পরিষ্কার রাখার সর্বোচ্চ দায়িত্ব আপনাদের কাঁধেই।”

ডিএনসিসি প্রশাসক বলেন, “গ্রিন ঢাকা ও ক্লিন ঢাকা গড়তে শুধু সিটি কর্পোরেশনের প্রচেষ্টা যথেষ্ট নয়। নগরবাসীকেও সচেতন হতে হবে। রাস্তাঘাটে যেখানে-সেখানে ময়লা না ফেলে পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে।”

ঈদ ও বর্ষা মৌসুম সামনে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রশাসক বলেন, বৃষ্টির সময় যাতে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করা যায় সে লক্ষ্যে সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পূর্বে দেওয়া রেইনকোট ব্যবহার করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই উপহার আসন্ন কোরবানির ঈদে যারা নগর পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের উদ্যম আরও বাড়িয়ে দেবে। পরিচ্ছন্নতাকর্মীরা আরও মনোযোগ দিয়ে কাজ করবেন এবং নগরবাসী যাতে কোরবানির বর্জ্যে ভোগান্তিতে না পড়েন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, মহাব্যবস্থাপক (পরিবহন) অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ শওকত ওসমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ জালাল উদ্দিন,অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আরিফুর রহমান, উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), মোঃ মফিজুর রহমান ভুঁইয়া, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ইকবাল করিম, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ বেনজীর আহমেদ,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ রকিব হাসান,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহাসীন, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মাসুদ আহমেদ, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুল ইসলাম,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আবু ইউনুস এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম সহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝