রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন উপদেষ্টা ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ৩৪৬)
X

 উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন - ফাইল ছবি

ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্ত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো: সফিকুল ইসলাম। সূত্র : বিবিসি

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করার দাবি জানানো হয়েছে এই নোটিশে। অন্যথায় ওই আইনজীবী নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা চাই তাদের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কলঙ্কমুক্ত ও বিতর্কিতমুক্ত হোক।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝