রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজারবাইজানে কপ-২৯ : বিশ্ব নেতাদের সাথে ড.ইউনূসের সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৩:৪৮ পিএম   (ভিজিট : ২৬০)
X

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানে জাতিসঙ্ঘের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপ-২৯-এ  কয়েকজন বিশ্বনেতার সাথে সংক্ষিপ্ত পরিসরে পৃথকভাবে মতবিনিময় করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস।  সূত্র : ইউএনবি

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সাথেও সাক্ষাৎ করেন।এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও সাক্ষাৎ করেন ড. ইউনূস।

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি কিভাবে এড়ানো যায়, তা নিয়ে আলোচনা করতে বিশ্বনেতা ও কূটনীতিকরা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন।সম্মেলনটি এমন স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যা তেল শিল্পের জন্মস্থান বলে পরিচিত।

সোমবার সন্ধ্যায় কপ-২৯ এ অংশ নিতে বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা।আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে ড. ইউনূস ও তার সফর সঙ্গীদের।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝