রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও ১৭০ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৬৩)
X

লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকার।

বিমানবন্দর সূত্র জানায়, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তবে সেখানে গিয়ে তারা নানা প্রতিকূলতার মুখোমুখি হন এবং অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর ফিরে আসা বাংলাদেশিদের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা স্বাগত জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, দেশে ফেরার পথখরচা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এই প্রত্যাবাসিতদের নিজেদের তিক্ত অভিজ্ঞতাগুলো সমাজে তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বা ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা অন্য বাংলাদেশিদেরও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝