বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
তালিকা প্রকাশ
দেশের চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৩ লাখ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৭৪)
X

বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ–২০২৬ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৯৭১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪০ জন। গত বুধবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ তথ্য প্রকাশ করে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ৫ লাখ ১৮ হাজার ৭৫৭ জনকে। এর মধ্যে পুরুষ ৩ লাখ ২৭ হাজার ৫০২ জন, নারী ১ লাখ ৯১ হাজার ২৩৬ জন এবং হিজড়া ১৯ জন।
এ ছাড়া রেজিস্ট্রেশন কর্মকর্তাদের মাঠ যাচাই-বাছাই শেষে নতুন করে যুক্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩০০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৩২২ জন, নারী ৩৮ হাজার ৯৮৮ জন এবং হিজড়া ভোটার বাদ পড়েছে ১০ জন।

সব মিলিয়ে হালনাগাদ কার্যক্রমে নিট নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। এর ফলে ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকাশিত ভোটার তালিকায় থাকা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৪২৩ জনের সঙ্গে নতুন ভোটার যুক্ত হয়ে বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৪৮০ জনে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোটার বৃদ্ধির হার ০ দশমিক ৫ শতাংশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এ হালনাগাদ ভোটার তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝