সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ৫১)
X

কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না। পরবর্তী কোন চুক্তি হওয়ার আগ পর্যন্ত সেটি কার্কযর থাকতে হবে। যদি না হয়, সেক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মে) বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি সরকার করবে না বলেও অবহিত করেন।মির্জা ফখরুল জানান, অন্যান্য দেশ এবং শক্তির ভ্রুকুটি উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘ভারতের সাথে সু-সম্পর্ক স্থাপিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। দেশের স্বার্থ নষ্ট করবে, এমন চুক্তি করবে না বিএনপি সরকার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফারাক্কা ইস্যুতে দল-ধর্ম-মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝