রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:১২ এএম   (ভিজিট : ৩০)
X

ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি বাড়াতে এবং একটি রাজনৈতিক সমাধানের জন্য বিস্তৃত আলোচনা করতে সম্মত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে। যদিও ইসরায়েল নতুন হামলা চালিয়েছে এবং তাদের দাবি, এই হামলা যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়। খবর এএফপির।  ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলাগুলির জবাবে লেবাননে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং দেশটির দক্ষিণে আগ্রাসন চালিয়েছে। এই আন্দোলন যুদ্ধবিরতি কূটনীতির অংশ নয়।

ইসরায়েল এবং লেবানন সরকারের প্রতিনিধিরা ওয়াশিংটনে দুই দিন ধরে বৈঠক করেছেন এবং জানিয়েছেন যে, রোববার মেয়াদ শেষ হতে চলা যুদ্ধবিরতি তারা বাড়াবেন। লেবানন সরকার হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, আরও অগ্রগতির জন্য এই যুদ্ধবিরতি ৪৫ দিনের জন্য বাড়ানো হবে।তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্ট ২ ও ৩ জুন একটি স্থায়ী রাজনৈতিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালাবে এবং পেন্টাগন ২৯ মে উভয় দেশের সামরিক বাহিনীর প্রতিনিধিদলকে একত্রিত করবে।

লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং সামরিক আলোচনা শুরু হওয়া ‌‘স্থায়ী স্থিতিশীলতা’র লক্ষ্যে ‘আমাদের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ’ দেবে।

হিজবুল্লাহর প্রতি এক প্রচ্ছন্ন তিরস্কার জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বৈরুতে একটি এনজিওর নৈশভোজে বলেন, তার দেশ ‘বিদেশি প্রকল্প বা স্বার্থে পরিচালিত এ ধরনের বেপরোয়া দুঃসাহসিক কর্মকাণ্ডে যথেষ্ট ভুগেছে।  তিনি বলেন, সর্বশেষ ঘটনা এমন এক যুদ্ধ নিয়ে এসেছে যা আমরা বেছে নেইনি বরং আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েল ৬৮টি শহর ও গ্রাম দখল করে নিয়েছে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে। দেশটির সঙ্গে মিলে তারা গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালিয়েছে। কিন্তু দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ নিয়ে মৃদুভাবে উদ্বেগও প্রকাশ করেছে।

ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। আলোচনার পর তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, উত্থান-পতন থাকবেই কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেক বেশি।
আ. দে./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝