সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভুল বুঝে মৌখিক অভিযোগ, পরে থানায় প্রত্যাহারের আবেদন
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ৩৯)
X

রাজধানীর পল্লবী এলাকায় চাঁদা দাবির ঘটনায় দেওয়া একটি মৌখিক অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন অভিযোগকারী মো. জাহিদুল ইসলাম। গত রবিবার পল্লবী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাছে লিখিত আবেদনে তিনি এ দাবি করেন।

পরে মঙ্গলবার (১২ মে) বিষয়টি জানাজানি হয়। আবেদনে জাহিদুল ইসলাম উল্লেখ করেন, গত ৫ মে তিনি স্থানীয় কিছু ছেলে-পেলের চাঁদা দাবির বিষয়ে থানায় একটি মৌখিক অভিযোগ করেছিলেন। পরে ভুল বোঝাবুঝির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের নাম ওই ঘটনায় উল্লেখ করা হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, এতে রাজনৈতিক ও সামাজিকভাবে মামুন হেয়প্রতিপন্ন হয়েছেন। তাই তার বিরুদ্ধে দেওয়া বক্তব্য ও অভিযোগ তিনি প্রত্যাহার করছেন। সূত্র জানায়, সম্প্রতি একটি গণমাধ্যমে জাহিদুলের অভিযোগ টেনে মামুনের বিরুদ্ধে চাঁদা দাবি অভিযোগ করা হয়। 

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে আলোচনার সৃষ্টি হলে জাহিদুল থানায় লিখিতভাবে অভিযোগ তুলে নেন। সেখানে তিনি ভুল বোঝাবুঝির কারণে বিএনপি নেতা মামুনের নাম উল্লেখ করেন এবং লিখিত আবেদন দিয়ে তা প্রত্যাহার করেন এমনটিই দাবি করছে সংশ্লিষ্টরা।

বিএনপি নেতা মামুন দাবি করছেন, ‘চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে থানায় কোনো মামলাও হয়নি। অভিযোগ প্রত্যাহারের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে-খোঁজ নিয়ে দেখছেন বলে জানান পল্লবী থানার ওসি মো. হাসান বাসির। এছাড়াও মামুনের বিরুদ্ধে থানায় লিখিত কেউ চাঁদাবাজির অভিযোগ দেয়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝