রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যে ইতিবাচক বার্তা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৪৩)
X

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পূর্ববর্তী শুল্কসংক্রান্ত জটিলতার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। 

এছাড়া, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কোম্পানিগুলোর আরও বেশি প্রবেশের সুযোগ পাওয়ার বিষয়ে আলোচনা করেন।

বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে পরিচিত চীন গত বছর ট্রাম্প শুল্ক আরোপ করার আগে সামান্য পরিমাণে মার্কিন তেল কিনেছিল। এছাড়া তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা নাটকীয়ভাবে কমিয়ে দিয়ে ব্রাজিলের দিকে ঝুঁকেছিল।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে ট্রাম্প ভিসা কার্ডের বিষয়টিও উত্থাপন করেন। তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কার্ডগুলোর জন্য আরও বড় পরিসরে ব্যবসার সুযোগ চেয়েছেন। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝